বই সমালোচনা
জীবন বনাম রাষ্ট্রশক্তিঃ বর্তমান অস্থির সময় ও মেঘা মজুমদারের আ বারনিং একটি ট্রেন দাউ দাউ করে আগুনের শিখায় জ্বলছে। কলাবাগান রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটায় কেউ বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে চলে গেছে। বাড়িতে ফিরে জীবন তার নতুন কেনা স্মার্টফোনে ফেসবুকে লগ ইন করে দেখল , অনেকেই এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সরকারের তরফ থেকে পরে মুখ্যমন্ত্রি বিবৃতি দেন দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে। ঘটনার তদন্ত ভার পুলিসকে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি অনেকে শেয়ার করেছে। ইতিমধ্যে আরেকটি ভিডিও তার নজরে আসে। এক ভদ্রমহিলা অসহায় অবস্থায় ভেঙ্গে পড়ে কেঁদে বলছেন তার স্বামী ও মেয়ে জীবন্ত দগ্ধ হয়ে গেছে ট্রেনের কামরায়। নির্বাক ...